মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি। একের পর এক হারে পয়েন্ট টেবিলে ১১তে আছে ব্লুজরা। এমন বাস্তবতায় চেলসি ছেড়ে আর্সেনালে যোগ দিতে চান দলটির অন্যতম সেরা মিডফিল্ডার এনগোলো কন্তে। আর্সেনাল থেকে পাওয়া প্রস্তাবে সম্মতিও দিয়েছেন।
স্ট্যামফোর্ড ব্রিজে চলতি গ্রীষ্ম মৌসুম শেষে ইতি ঘটছে কন্তের চুক্তির। তার আগেই দুবছরের জন্য চুক্তি নবায়ন প্রায় চূড়ান্ত ছিল। শেষ খবর, কন্তে সেটি চান না। তারকা মিডফিল্ডার ব্লুজদের প্রতিদ্বন্দ্বী আর্সেনালের প্রস্তাবে সম্মতি জানিয়ে দিয়েছেন। দুবছরের চুক্তিতে আসছে দলবদলে গানারদের ডেরায় যোগ দিতে চান।
গতবছর সেপ্টেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোটে দল থেকে ছিটকে যান কন্তে। চলতি মাসের শুরুতে মাঠে ফিরে ব্লুজদের হয়ে খেলেছেন সবশেষ চার ম্যাচেই। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও মাঠে ছিলেন ফরাসি তারকা।
২০১৫ সালে ফরাসি ক্লাব কেইন ছেড়ে লেস্টার সিটিতে আসার পর থেকে প্রিমিয়ার লিগের শীর্ষ মিডফিল্ডারদের একজন হয়ে ওঠেন কন্তে। চেলসির হয়ে একবার প্রিমিয়ার লিগ শিরোপাসহ চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন ৩২ বর্ষী তারকা।








