অর্থনীতি

খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, মিলাদ ও খাবার বিতরণ

খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মুসল্লিরা প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, মিলাদ ও খাবার বিতরণ অনুষ্ঠানে মুসল্লিরা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা শহরের বিভিন্ন মসজিদ ও এতিমখানায় খাবার বিতরণ কার্যক্রমও সম্পন্ন হয়েছে। বনানী ও মহাখালী এলাকার গাউসুল আজম জামে মসজিদসহ বিভিন্ন স্থানে প্রায় ৫০০ এতিম ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর ও যিনি বনানী থানা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হারুনুর রশীদ হারুন। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল কবীর পাপ্পু, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ রফিকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আয়োজকরা দোয়া ও মিলাদের পর জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

বিষয়:আরাফাত রহমান কোকো তারেক রহমান বিএনপি বেগম খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…