চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধের দাবি প্রজ্ঞা’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৪
বাংলাদেশ
A A
সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধের দাবি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিগারেটের ফিল্টার ও ভেপিং পণ্যে ব্যবহত প্লাস্টিক নিষিদ্ধের মাধ্যমে প্লাস্টিক দূষণ মোকাবিলার আহ্বান জানিয়েছে স্টপ টোব্যাকো পলিউশন অ্যালায়েন্স-এর সদস্য, গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

বুধবার ৬ মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে প্রেরিত চিঠিতে এ আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চিঠিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) এর ১৮৩টি সদস্য দেশের অংশগ্রহণে গত ১০ ফেব্রুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিত কপ-১০ এর সভায় গৃহীত আর্টিক্যাল ১৮ (পরিবেশ সুরক্ষা) বিষয়ক যুগান্তকারী সিদ্ধান্ত তুলে ধরা হয়।

Banglabid

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার দ্রুত নিষিদ্ধের সুপারিশ করেছে। যেহেতু ‘এগুলো অপ্রয়োজনীয়, পরিহারযোগ্য ও ক্ষতিকর, একক ব্যবহার্য প্লাস্টিক যা দ্রুত পরিবেশে ছড়িয়ে পড়ে, অণুজীব ও সামুদ্রিক জীব ধ্বংস করে এবং সাগরে দূষণ ঘটায়।’

সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধের জন্য দাবি জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য ইতোমধ্যে ডিসপোজেবল ভেপিং পণ্য নিষিদ্ধ করেছে। বেলজিয়াম ও নেদারল্যান্ড সিগারেটের ফিল্টার নিষিদ্ধকরণে কাজ করছে এবং বেনিন, চাদ ও গাম্বিয়া এক্ষেত্রে তামাক শিল্পের উপর কর আরোপ করেছে সরকার।

Reneta

তামাকের পরিবেশ দূষণ বিষয়ে প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭১ বিলিয়ন সিগারেট ফিল্টার বর্জ্য হিসেবে ছড়ায়। সিগারেট ফিল্টার প্রকৃতির সঙ্গে মিশতে প্রায় এক দশক সময় নেয় এবং মিশে যাওয়ার সময় সাত হাজারেরও বেশি রাসায়নিক পদার্থ নির্গত করে। প্লাস্টিক দূষণ মোকাবেলায় সরকারের উচিত হবে সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধ করা।

ডব্লিউএইচও এফসিটিসি’র সদস্য হিসেবে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক বৈশ্বিক চুক্তি বাস্তবায়নে বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশের। প্লাস্টিক দূষণ রোধে প্রণীত প্রাথমিক খসড়া চূড়ান্তকরণে আগামী ২৩-২৯ এপ্রিল অনুষ্ঠেয় আইএনসি-৪ সভায় সিগারেট ফিল্টার এবং ভেপোরাইজারকে পরিহারযোগ্য ও ক্ষতিকর হিসেবে নিষিদ্ধ করা, সিগারেটের ফিল্টারকে ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য হিসেবে শ্রেণীভুক্ত করা এবং তামাক কোম্পানিগুলোর এক্সটেন্ডেড প্রোডিউসার রেস্পন্সিবিলিটি (ইপিআর) কার্যক্রমকে প্রতিরোধ করার ক্ষেত্রে মন্ত্রণালয় দু’টিকে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানিয়েছে প্রজ্ঞা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রজ্ঞাসিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধের দাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মন জুড়ানো জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

পরবর্তী

গফরগাঁওয়ে সিপিবির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পরবর্তী
সিপিবির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গফরগাঁওয়ে সিপিবির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কিডনি বিক্রি করে খামারতে যেতে চান, ফোন নম্বরসহ বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর জনবহুল সড়কে প্রকাশ্যে কিডনি বিক্রির বিজ্ঞাপন

সর্বশেষ

প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নে বদলে যাচ্ছে ঝিনাইদহ বিসিক শিল্পনগরী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT