চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন পাউচের বাজারজাতকরণের পথ তৈরি হচ্ছে বলে অভিযোগ তুলে পণ্যটি সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)।

মঙ্গলবার (২১ জুলাই) যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্প্রতি নিকোটিন পাউচের মান প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গঠিত টোব্যাকো অ্যান্ড টোব্যাকো প্রোডাক্ট টেকনিক্যাল কমিটিতে তামাক কোম্পানির প্রতিনিধিত্ব থাকলেও সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এবং তামাকবিরোধী সংগঠনগুলোর কোনো প্রতিনিধি নেই।

প্রজ্ঞা ও আত্মার দাবি, এই উদ্যোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর আর্টিক্যাল ৫ দশমিক ৩-এর পরিপন্থী। তাদের মতে, তামাক শিল্পের প্রভাবমুক্ত থেকে জনস্বাস্থ্যবিষয়ক নীতি প্রণয়ন করা উচিত। সংগঠন দুটি জানায়, তামাক কোম্পানিগুলো নিকোটিন পাউচকে ‘তুলনামূলক কম ক্ষতিকর’ হিসেবে উপস্থাপন করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, এসব পণ্যে তামাকপাতা না থাকলেও উচ্চমাত্রার নিকোটিন থাকে। এটি তীব্র আসক্তি তৈরি করে, শিশু-কিশোরদের মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এবং হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এসব পণ্যের সবচেয়ে বড় ব্যবহারকারী হয়ে উঠছে কিশোর ও তরুণরা। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের নিকোটিন আসক্তি প্রতিরোধে সিঙ্গাপুর, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও রাশিয়াসহ অন্তত ১৬টি দেশ নিকোটিন পাউচ নিষিদ্ধ করেছে।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিকোটিন পাউচ নিষিদ্ধের প্রস্তাব দেওয়া হলেও সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে তা অন্তর্ভুক্ত হয়নি। এখন পণ্যটি বাজারজাত করার প্রক্রিয়া চলছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নিকোটিন পাউচ নিষিদ্ধ করতে হবে।’

সংগঠন দুটি আরও দাবি করে, প্রধানমন্ত্রী তারেক রহমান তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছেন। এ অবস্থায় সরকারি প্রতিষ্ঠানের নিকোটিন পাউচের জাতীয় মান প্রণয়নের উদ্যোগ সেই ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক। তাই জনস্বার্থে নিকোটিন পাউচের মান নির্ধারণের উদ্যোগ বাতিল করে পণ্যটি সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে প্রজ্ঞা ও আত্মা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টি-টোবাকো মিডিয়া এলায়েন্সআত্মাগবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞাপ্রগতির জন্য জ্ঞানপ্রজ্ঞা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT