চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রভাস-দীপিকার ‘প্রজেক্ট কে’র মুক্তি নিয়ে অনিশ্চয়তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১০, মে ২০২৩
বিনোদন
A A

কথা ছিল ২০২৪ সালে ১২ জানুয়ারি মুক্তি পাবে দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন অভিনীত আসন্ন ছবি ‘প্রজেক্ট কে’। যেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। কিন্তু এবার শোনা যাচ্ছে, ঘোষণা মোতাবেক যথাসময়ে মুক্তি নাও পেতে পারে ছবিটি।

মূলত গেল মার্চ মাসে ‘প্রজেক্ট কে’র শুটিং চলাকালীন সময়ে পাঁজরে আঘাত পান বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। যার পর থেকেই বিশ্রামে রয়েছেন তিনি। তাইতো এখনো স্থগিত রয়েছে ছবিটির অমিতাভ বচ্চনের শুটিংয়ের অংশ।

ফিল্ম ইউনিটের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে যে, নির্মাতারা ছবিটির শুটিংয়ের জন্য বিগ বিকে চাপ দিতে চান না। কারণ তারা চান অমিতাভ পুরোপুরি সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরে আসুক।

একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে,‘এটি এখনও পরিষ্কার নয় যে বচ্চন সাহেবের স্বাভাবিক শুটিং আবার শুরু করতে কতদিন সময় লাগবে। তাইতো পরিচালক (নাগ অশ্বিন) এবং প্রযোজক (বিজয়ন্তী মুভিজ) তাড়াহুড়ো করছেন না। তারা যতদিন সময় লাগুক না কেন অপেক্ষা করবেন। এমনকি শুটিং আবার শুরু করার জন্য তারা বচ্চন সাহেবের উপর কোনো চাপ দিচ্ছেন না। তাইতো এখনো খুব অনিশ্চিত ছবিটির মুক্তির তারিখের বিষয়টি।’

নাগ অশ্বিন পরিচালিত সাইন্স ফিকশন অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবিটি ‘বাহুবলী’র মতোই দুই পর্বে মুক্তি দেয়া হবে। যেখানে প্রথম পর্বে থাকবে টানটান উত্তেজনা এবং দ্বিতীয় পর্বে মিলবে সব রহস্য ও প্রশ্নের সমাধান।

ইতোমধ্যেই সিনেমার সিংহভাগ শুটিং সেরে ফেলেছেন পরিচালক। মেগা বাজেট এই ছবিকে ‘লার্জার দ্যান লাইফ’ বানাতে চান নাগ অশ্বিন। হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’ ছবিটি। এখন দেখার বিষয় কবে নাগাদ মুক্তি পায় ছবিটি।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ বচ্চনদক্ষিণী সুপারস্টারদীপিকা পাড়ুকোনপ্রজেক্ট কেপ্রভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আক্রান্ত শিশুদের মায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

মে ১১, ২০২৬

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী মির্জা ফখরুল

মে ১১, ২০২৬

গ্রাম আদালতের সক্ষমতা জোরদারে ও গ্রাম পুলিশে নারী সদস্য বৃদ্ধিতে গুরুত্ব সরকারের

মে ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT