চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ বিভ্রাটে অচল স্পেন, ফ্রান্স ও পর্তুগাল 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিদ্যুৎ বিভ্রাটে অচল স্পেন, ফ্রান্স ও পর্তুগাল, অন্ধকারে ঢাকা শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ এলাকায় সোমবার ভোর থেকে দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট। আচমকাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন লক্ষ লক্ষ মানুষ। ফলে অচল হয়ে যায় গুরুত্বপূর্ণ বিমানবন্দর, স্তব্ধ হয়ে পড়ে মেট্রো পরিষেবাও। টেলিযোগাযোগ পরিষেবা বিঘ্নিত হওয়ায় নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম উদ্বেগ।

বিবিসি জানিয়েছে, পর্তুগালে স্থানীয় সময় ভোরে আচমকা বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। এর জেরে কার্যত বিদ্যুৎবিহীন হয়ে পড়ে গোটা পর্তুগাল। একই পরিস্থিতির শিকার হয় স্পেনেরও বেশ কয়েকটি এলাকা। রাজধানী মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক বিমানবন্দর বিদ্যুৎহীন হয়ে পড়ে, কিছুক্ষণের মধ্যেই অন্যান্য বিমানবন্দরগুলোতেও পরিষেবা বিপর্যস্ত হয়। বাধ্য হয়ে স্থগিত রাখা হয় বিমান চলাচল।

বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়ে মেট্রো পরিষেবাতেও। মাদ্রিদ ও পর্তুগালের একাধিক মেট্রো লাইনে ট্রেনগুলো সুড়ঙ্গে দাঁড়িয়ে পড়ে। অসংখ্য যাত্রী আটকা পড়েন সুড়ঙ্গের ভেতর। হাসপাতালগুলোর পরিস্থিতিও অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। মাদ্রিদের লা পাজ হাসপাতাল ও পর্তুগালের একাধিক চিকিৎসাকেন্দ্রে বিদ্যুৎবিহীন অবস্থায় রোগীরা চরম দুর্ভোগের শিকার হন।

বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব সীমান্ত পেরিয়ে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে পড়ে। ফ্রান্সের পেরপিগনান ও পূর্ব নারবোন এলাকার কিছু অংশ বিদ্যুৎহীন হয়ে যায়। এমনকি বেলজিয়ামেরও কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ফ্রান্সের অ্যালারিক পর্বতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ফলে পেরপিগনান ও নারবোনের মধ্যবর্তী একটি হাই-ভোল্টেজ বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই দুর্ঘটনার প্রভাবেই এই চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। তবে সাইবার হামলার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্পেন সরকারের পক্ষ থেকে মনক্লোয়ায় জরুরি বৈঠক ডাকা হয়েছে পরিস্থিতি মোকাবিলায়। নাগরিকদের আপৎকালীন পরিষেবা ছাড়া ১১২ নম্বরে ফোন না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে অতিরিক্ত চাপ এড়ানো যায়। স্পেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা রেড ইলেকট্রিকা জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ স্পেনে সামগ্রিক বিদ্যুৎ ব্যবহার ৫০ শতাংশ কমে যায়, যা বড় আকারের ‘ব্ল্যাকআউট’ আশঙ্কার ইঙ্গিত দেয়। তবে দীর্ঘ প্রচেষ্টায় স্পেনের উত্তর ও দক্ষিণাঞ্চলে ধীরে ধীরে বিদ্যুৎ পরিষেবা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। যদিও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালফ্রান্সবিদ্যুৎ বিভ্রাটস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

জুলাই ২৬, ২০২৬

সত্যজিৎ রায়ের প্রশংসায় অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT