চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৪
অর্থনীতি
A A
বাংলাদেশ ও পর্তুগালের পতাকা পেছনে বিশিষ্ট ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় দেশ পর্তুগালের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধির লক্ষ্যে পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন করা হয়েছে। মোহাম্মদ জীবনকে সভাপতি এবং আব্দুল আহাদ সালমানকে সেক্রেটারি করে এ চেম্বার অব কমার্স গঠন করা হয়।

এছাড়াও কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ জামাল উদ্দিন, মীর মোহাম্মদ শাহরুজ্জামান প্রেসিডেন্ট জেনারেল এসেম্বলি, পেদ্রো জর্জ পিরেস নির্বাহী পরিচালক, রুই পাউলো মিগুয়েল মাউটিনহো পরিচালক, ড. আলেক্সান্দ্রে কোতানো দা সিলভা আইন উপদেষ্টা, আনানা রহমান সভাপতি আর্থিক বিভাগ, রোজানে লিভেইরা চাভেস পিরেস সহ-সভাপতি আর্থিক বিভাগ, ড. হেলিও হিসাবরক্ষক এবং ড. মারিশা সহকারী হিসাবরক্ষক হিসেবে রয়েছেন।

উল্লেখ্য, পর্তুগালে প্রায় ৭০ হাজার বাংলাদেশি প্রবাসী বাস করে। এরমধ্যে ৫০ হাজার বাংলাদেশি নিয়মিত ট্যাক্স দেন। বাংলাদেশ থেকে মোট ২৫ হাজার ৬৬৬ জন স্থায়ীভাবে অভিবাসন নিয়েছেন, যার মাঝে ২০৩৯৫ জন পুরুষ এবং ৫২৭১ জন নারী।

২০২৩ সালে ১৮.২৩ মিলিয়ন ডলার পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে ১১৪.৯৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা হয় পর্তুগালে। বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্য সামগ্রীর মাঝে টেক্সটাইল, হোম টেক্সটাইল, কটন, নন- কটন জাতীয় তৈরি পোশাক অন্যতম।

গত ৬ বছরে পর্তুগালে রপ্তানির পরিমাণ বেড়েছে ৫৮%। এবছর পর্তুগাল থেকে জুলাই মাসে ৭.৯২, আগস্ট মাসে ৬.৫৬, সেপ্টেম্বর মাসে ৮.৪৯, অক্টোবর মাসে ৬.৩৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স হিসেবে বাংলাদেশে এসেছে। পর্তুগালে ৫০টি মসজিদ রয়েছে, যার মাঝে ১৪টি প্রবাসী বাংলাদেশিদের দ্বারা নির্মিত।

এরই ধারাবাহিকতায় পর্তুগালের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন করা হলো।

Reneta

বুধবার ২৭ নভেম্বর পর্তুগালে এই ব্যবসায়ী সংগঠনের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পর্তুগালের পররাষ্ট্র সচিব নুনো সামপাইও, লিসবনের মেয়র কার্লোস মোয়েডাস, অ্যাঙ্গলোর প্রতিনিধি, ব্রাজিল দূতাবাসের প্রতিনিধি, পর্তুগিজ পার্লামেন্টের পিএসডি পার্টির সংসদ সদস্য, আলভালাদে- লিসবনের জুন্তা দে ফ্রেগুয়েসিয়া সভাপতি টোমাস গনক্যালভেস, এগা খান ফাউন্ডেশনের সিইও ড. করিম মেরালি এবং লিসবনের ব্যবসায়ী মালিক সমিতির সদস্যসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেম্বার অব কমার্স গঠনপর্তুগালবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT