ফুটবল

৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে পর্তুগাল

ছেলেদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ

পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে, বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পর।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছেলেদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে শেষ আটের পরীক্ষায় সফল হয়েছে পর্তুগাল। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে দলটি। তৃতীয় দল হিসেবে আসরের সেমিফাইনালে পর্তুগিজ যুবারা।

কাতারে সুইজারল্যান্ডকে দিনের তৃতীয় ম্যাচে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ১৯৮৯ আসরের পর যুব বিশ্বকাপে এই প্রথম সেমিতে তারা। ম্যাচের প্রথমার্ধের শুরুতে গোলের সুযোগ হাতছাড়া হলেও ৪১ মিনিটে মাতেও মিদের গোলে লিড নেয় পর্তুগাল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে যায়।

ব্যবধান দ্বিগুণ করার জন্য দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পর্তুগাল মরিয়া হয়ে ওঠে। ডিফেন্ডার হোসে নেতোর ২০ গজ দূরের শট ৫৩ মিনিটে জালে যায় সুইসদের। ২-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচে প্রতিপক্ষের গোলপোস্টে ১৭টি শট নেয় পর্তুগাল। যার ৭টি লক্ষ্যে ছিল।

বিষয়:অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নেতো পর্তুগাল সুইজারল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…