বিনোদন

জন্মদিনে বিশেষ উপহার পাচ্ছেন পরীমনি!

পরীমনি ছবি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীমনি ছবি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী, চ্যানেল আই অনলাইন, ছবি তোলা হয়েছে একটি ঘরে, যেখানে অনেক ছবি দেওয়ালে ঝুলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতি বছর নিজের জন্মদিনটি বিশেষভাবে রাঙিয়ে তোলেন চিত্রনায়িকা পরীমনি। তার এ বছর জন্মদিনটি একটু বেশি বিশেষ! প্রথমবারের মতো পরী স্বামী-সন্তান নিয়ে জন্মদিন উদযাপন করবেন।

এই উদযাপন আরও ভিন্নমাত্রা যোগ করতে জন্মদিনে নতুন গান উপহার হিসেবে পাচ্ছেন তিনি।

পরীমনি অভিনীত আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির নতুন একটি গান প্রকাশিত হবে পরীর জন্মদিনে। নির্মাতা জুয়েল জানান, ২৪ অক্টোবর পরীমনির জন্মদিনে গানটি তিনি উপহার হিসেবে প্রকাশ করতে যাচ্ছেন।

ইমরানের কণ্ঠে ‘তুই কি আমায় ভালোবাসিস’ শিরোনামের গানটির কথা লিখেছেন শরিফ আলদ্বীন। সুর করেছেন নাজির মাহামুদ।

আবু রায়হান জুয়েল জানিয়েছেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির প্রথম গান পরীমনির জন্মদিনে উপহার হিসেবে প্রকাশিত হচ্ছে। গত আগস্টে সেন্সর পেয়েছে। আগামী ২০ জানুয়ারি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

সরকারি অনুদান এবং বঙ্গবিডির সহ-প্রযোজনায় ড. মুহাম্মদ জাফর ইকবালের শিশুতোষ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবি। চিত্রনাট্য করছেন জাকারিয়া সৌখিন।

ছবিতে পরীমনি ছাড়াও অভিনয় করছেন সিয়াম আহমেদ, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার, কচি খন্দকার। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু।

বিষয়:অ্যাডভেঞ্চার অব সুন্দরবন আজাদ আবুল কালাম আশীষ খন্দকার কচি খন্দকার ড. মুহাম্মদ জাফর ইকবাল পরীমনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…