চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের পোড়া ছবি দেখে ট্রমায় পরীমনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৫
বিনোদন
A A

ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড়শো জন, যাদের অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থী। এমন মর্মান্তিক ট্র্যাজেডিতে শোকাচ্ছন্ন গোটা দেশ। রাষ্ট্রীয়ভাবে মঙ্গলবার (২২ জুলাই) একদিনের শোক ঘোষণা করেছে সরকার।

এই ভয়াবহ ঘটনায় শোবিজ অঙ্গনের মানুষরাও গভীরভাবে ব্যথিত ও শোকাহত। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা যেমন শোক ও সমবেদনা জানাচ্ছেন, তেমনি আহ্বান জানাচ্ছেন রক্তদানের ও আহতদের পাশে দাঁড়ানোর।

ঘটনাটি ভীষণভাবে নাড়া দিয়েছে চিত্রনায়িকা পরীমনিকে। তার ফেসবুক পোস্টে উঠে এসেছে এক হৃদয়বিদারক অভিজ্ঞতা। তিনি লেখেন,“আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকর ভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে।”

মঙ্গলবার দুপুরে পরী লিখেন,“গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে এডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……”।

পরীমনির মতো অনেকেই এই ঘটনার ভয়াবহতায় মানসিকভাবে বিপর্যস্ত। নানা বয়স, পেশা ও শ্রেণির মানুষ এখন শোক ও প্রার্থনায় নিমগ্ন। একইসাথে আহতদের রক্ত ও চিকিৎসা সহায়তার জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এগিয়ে আসছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরীমনিবিমান দুর্ঘটনামাইলস্টোন ট্রাজেডিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ দিয়েছে স্যামসাং পরিবার

মে ৪, ২০২৬

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হবে, ইরানের হুঁশিয়ারি

মে ৪, ২০২৬

পাঁচ দিনের ছুটি নিয়ে তিন মাস অনুপস্থিত—তবুও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক

মে ৪, ২০২৬

আমরা বাঘের বাচ্চার মতো লড়ব: মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসী বার্তা

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT