চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ২৫ রাজ্যে ‘পরাণ’, চলবে ৭০টি প্রেক্ষাগৃহে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত ছবি ‘পরাণ’। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে দর্শক উপভোগ করবেন ছবিটি।

বায়োস্কোপ ফিল্মস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পরাণ’ মুক্তি সামনে রেখে আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেশ ভালো রেসপন্স পাচ্ছেন তারা।

ঈদুল আজহায় লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে এখনও চলছে। বছরের ব্যবসাসফল ছবির তালিকায় সবার উপরে এই ছবির নাম। শুধু তাই নয়, এই সিনেমার ‘চলো নিরালায়’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে।

Banglabid

বায়োস্কোপ জানায়, ‘পরাণ’ দেখা যাবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেন্সিলভেনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া,ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, লুসিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো,মিসোরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া’র প্রেক্ষাগৃহে ।

বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন,‘পরাণ’ ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ছবিটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন,‘পরাণ’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দেখে আমরা মুগ্ধ। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ করছি।

Reneta

‘পরাণ’ ছবিতে শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকানাসির উদ্দিন খানপরাণবায়োস্কোপমিমরাজরাফীরায়হান রাফীরাশেদ মামুন অপুরোজী সিদ্দিকীরোহানলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশিল্পী সরকারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT