জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৭৯ বছর। জনপ্রিয় ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানটি দিয়ে শ্রোতামহলে সমাদৃত হন তিনি। আজ জোহরের পর ধানমন্ডি ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ হবে। এরপর তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।






