একুশে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কবি আসাদ চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কানাডার লেকরি’জ হেলথ হাসপাতালে বাংলাদেশ সময় বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। গত এক বছর যাবৎ ব্লাড ক্যান্সারে ভুগছিলেন কবি। তিনি কানাডার টরেন্টোতে একমাত্র মেয়ে নুসরাত জাহান চৌধুরী’র সাথে থাকতেন। কবি আসাদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে গতমাসে তাকে কানাডার লেকরিজ হেলথ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বাংলা ভাষার প্রখ্যাত এই কবির জীবন ও কর্ম নিয়ে লায়লা নওশিনের রিপোর্ট।







