চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন শিল্পীর আজম খান স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২১
বিনোদন
A A

বরাবরই ভিন্ন আঙ্গিকে সাজানো হয় বাংলাদেশ টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারও হয়নি ব্যতিক্রম।

প্রচলিত মেলায় যা থাকে, তার সবই থাকবে আনন্দমেলার সেটে। মূলত বাংলার সংস্কৃতি থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকা মেলাকে ঘিরেই তৈরী হয়েছে এই ‘আনন্দমেলা’। তবে সবার দৃষ্টি কাড়তে পারে পপ সম্রাট আজম খান স্মরণ অংশটি!

প্রয়াত পপ সম্রাট আজম খানের জনপ্রিয় ৩টি গান ওরে সালেকা ওরে মালেকা, আলাল ও দুলাল এবং বাংলাদেশ এর কোলাজ করে একটি গান রেকর্ড করা হয়েছে। যা পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু।

Banglabid

আর গানটি গেয়েছেন সংগীতশিল্পী মেহরীন, আলিফ আলাউদ্দিন ও আরমিন মুসা।

‘আনন্দমেলা’য় স্বামী-স্ত্রীর ভূমিকায় হাজির হয়ে উপস্থাপনা করতে দেখা যাবে চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। ‘আনন্দমেলা’র মঞ্চ দিয়েই উপস্থাপক হিসেবে তাদের দুজন প্রথমবার একসঙ্গে হাজির হচ্ছেন।

ঈদ-উল-আজহার ‘আনন্দমেলা’ প্রসঙ্গে অনুষ্ঠানটির পরিকল্পক এবং বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, ‘বিটিভির জনপ্রিয় এই অনুষ্ঠানটি নিয়ে বরাবরই দর্শকদের ব্যাপক কৌতুহল থাকে। আমরাও চেষ্টা করি তাদের মনপূত বিনোদন দেয়ার। তবে এবার দর্শকরা একটু বেশিই চমকে যাবেন।’

Reneta

তিনি বলেন, ঈদ অনুষ্ঠানটিতে আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া মেলা’র স্বাদ পাবেন দর্শক।

অনুষ্ঠান বিভাগ থেকে আরো জানানো হয়, এবারের আনন্দমেলা থাকবে তারায় পূর্ণ। এরমধ্যে একটি নৃত্যায়োজন থাকবে নতুন-পুরনো প্রজন্মের মেলবন্ধনে। বিগত পাঁচ দশকের পাঁচ জনপ্রিয় নায়িকা শবনম, ববিতা, অঞ্জু ঘোষ, মৌসুমী, ও মাহিয়া মাহির জনপ্রিয় বিভিন্ন সিনেমার গানের কোলাজ করে আলাদাভাবে ৩টি নৃত্য দেখতে পারবেন দর্শক। যেখানে পারফর্ম করেছেন এ সময়ের জনপ্রিয় তিন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম।

বিটিভির এবারের আনন্দমেলা প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও এল রুমা আক্তার এবং অনুষ্ঠানটির পাণ্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত। এটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজম খানআতাউর রহমানআহসানুর রহমানজিল্লুর রহমাননুসরাত ফারিয়াবিদ্যা সিনহা মিমমাহিয়া মাহিমিশা সওদাগররিয়াজস্পর্শিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT