চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে ফিফার মিটিংয়ে অনুপস্থিত ইরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের আগে কানাডার ভেঙ্কুভারে এশিয়ার ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সাথে সবচেয়ে বড় আনুষ্ঠানিক মিটিং করেছে ফিফা। তবে ফিফার ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন না ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। ফিফা সভাপতির সাথে মঙ্গলবার এ মিটিং হয় এশিয়ার কর্তাদের।

ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সময়ের আক্রমণে সেদেশে খেলতে চায় না ইরান। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সভায় উপস্থিত থাকলেও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি। দলটির ভেন্যু অন্য কোথাও সরিয়ে নেয়া হবে কি না সেটাও আলোচনা হয়নি।

এএফসি কর্তাদের ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্ব বহু সংঘাত নিয়ে এক অত্যন্ত নাজুক, কঠিন ও বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং আপনাদের অনেকেই এই সংঘাতগুলোতে সরাসরি ক্ষতিগ্রস্ত ও জড়িত। এখন আমাদের সেই সেতুবন্ধন পুনর্নির্মাণের উপায় খুঁজে বের করতে হবে অথবা তার বদলে ফুটবল মাঠ তৈরি করতে হবে। এমন প্রতিযোগিতা আয়োজন করতে হবে যেখানে মানুষ একত্রিত হতে পারে।’

Banglabid

ভিসা সংক্রান্ত সমস্যার কারণে ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে কনফেডারেশন সভা, বৃহস্পতিবার সামগ্রিক ফিফা কংগ্রেস এবং ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইরানি প্রতিনিধিদলের অংশগ্রহণ ব্যাহত হতে পারে। ৪৮ দলের এই টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে।

ভিসা সংক্রান্ত সমস্যার কারণে ইরানি প্রতিনিধিরা এএফসি কংগ্রেসে যোগ দিতে পারেননি কিনা, তা স্পষ্ট ছিল না। তবে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী এএফসির নয়টি দলকে স্মারক উপহার দেয়ার সময় ঘোষণা করা হয়, ইরান তাদের স্মারকটি ‘পৌঁছানোর পর’ গ্রহণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএসএইনফান্তিনোইরানএএফসিকানাডাফিফামেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT