চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টুয়েন্টি পরিত্যক্ত

তিন ম্যাচের সিরিজ, ধারাভাষ্য থাকছে রেডিও ভূমিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

বুধবার গড়ানোর কথা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরুর কথা ছিল বাংলাদেশ সময় দুপুর ২টায়। তবে টানা বৃষ্টির কারণে টসেরও সুযোগ হয়নি। অপেক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেই সাথে শেষ হয়েছে সিরিজের চট্টগ্রাম পর্ব। 

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ গড়াবে আগামী ২ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। ডাচ-বাংলা ব্যাংক তিন ম্যাচের সিরিজের শেষ টি-টুয়েন্টির ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে।

১৬.৪৬

Banglabid

কভার তোলারও সুযোগ মেলেনি

ম্যাচ পরিত্যক্ত, টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

১৬.২৬

টিকিটের টাকা ফেরত পাবেন দর্শক
বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টসও হয়নি। পরিত্যক্ত হয়েছে খেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ জানিয়েছে, যে সকল দর্শক অনলাইনে এই ম্যাচের টিকেট কিনেছিলেন, তাদের নির্ধারিত নীতিমালা অনুযায়ী টাকা রিফান্ড বা ফেরত দেয়া হবে।

১৬.২৫

Reneta

ম্যাচ পরিত্যক্ত
৪টা ৫০ পর্যন্ত সময় ছিল ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার। তবে বৃষ্টির তীব্রতা এতটাই বেশি যে, থামার কোনো লক্ষণ নেই। তাই নির্ধারিত সময়ের আগেভাগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

১৫.১৫

ওভার কাটা শুরু
বিকেল ৩টা ১০ মিনিটের মধ্যে খেলা শুরু করতে না পারায় ওভার কাটা শুরু হয়েছে।

১৩.৪৭

৩টা ১০ মিনিটে খেলা শুরু না হলে কাটা যাবে ওভার
দুপুর দেড়টায় টস হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে ঠিক সময়ে হয়নি তা। বেলা ৩টা ১০ মিনিটের মধ্যে যদি খেলা শুরু করা যায়, তাহলে দুই ইনিংসে পুরো ২০ ওভারের ম্যাচই হবে । কিন্তু এ সময়ের মধ্যে খেলা শুরু করতে না পারলে ওভার কাটা শুরু হবে।
বিকাল ৪টা ৫০ মিনিটে জানা যাবে খেলা গড়াবে কিনা। যদি খেলা শুরু করা যায়, তাহলে ৫টা ১৬ মিনিট থেকে শুরু হবে ৫ ওভারের ম্যাচ।

১৩.৩৩

চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি, নির্ধারিত সময়ে টস হয়নি বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টুয়েন্টির।

১৩.১৭

চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টুয়েন্টি গড়ানো নিয়ে শঙ্কা
সকাল থেকেই চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। টানা বৃষ্টিতে সাগরিকার আউটফিল্ড ভিজে একাকার। বৃষ্টি থামলেও খেলা গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামটি-টুয়েন্টিতানজিদনিউজিল্যান্ডবাংলাদেশ-নিউজিল্যান্ডবিসিবিলিটনলিড স্পোর্টসসাইফস্পোর্টস লাইভহৃদয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনে ট্রাম্পের নিয়োগ দেওয়া মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

পরবর্তী

ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার পেছনে যেসব কারণ

পরবর্তী
ছবি: সংগৃহীত

ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার পেছনে যেসব কারণ

ছবি: সংগৃহীত

আরও এক দফা কমেছে স্বর্ণের দাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT