চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে ট্রাম্পের নিয়োগ দেওয়া মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জুলি ডেভিস এক বছরের আগেই পদত্যাগ করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। রাশিয়ার আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রচেষ্টা স্থবির হয়ে পড়ার মধ্যেই এ সিদ্ধান্ত এসেছে।

সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়েন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জুলি ডেভিস দায়িত্ব পালনের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন ইস্যুতে সমর্থনের ঘাটতি নিয়ে হতাশ ছিলেন বলে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেখানে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে এই তথ্য জানা গেছে বলে দাবি করা হয়েছে। তবে এ ধরনের মতবিরোধের কথা অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জানিয়েছে, ডেভিস অবসর নিচ্ছেন।

ট্রাম্প প্রশাসন কিয়েভকে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছাতে চাপ দিয়ে আসছে। এমনকি একটি সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার কথাও বলেছেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ করতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের মনোযোগ সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধের দিকে বেশি কেন্দ্রীভূত হওয়ায় ইউক্রেন ইস্যুতে অগ্রগতি থেমে গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে রাষ্ট্রদূত ডেভিস পদত্যাগ করছেন এমন দাবি সঠিক নয়।

তিনি আরও জানান, ২০২৬ সালের জুনে কিয়েভ ত্যাগ করা এবং অবসর নেওয়ার আগ পর্যন্ত ডেভিস ট্রাম্পের নীতিই বাস্তবায়ন করে যাবেন।

Reneta

ডেভিস বর্তমানে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কূটনীতিক হিসেবে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে দায়িত্ব পালন করছেন, যদিও তিনি সিনেট অনুমোদিত রাষ্ট্রদূত নন। ২০২৩ সাল থেকে তিনি সাইপ্রাসে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন, অর্থাৎ একই সঙ্গে দুটি পদে দায়িত্ব পালন করেছেন।

২০২৫ সালের মে মাসে ট্রাম্প প্রশাসন তাকে এই পদে নিয়োগ দেয়, তার আগের রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক পদত্যাগ করার পর।

ব্রিজেট ব্রিঙ্ক, যিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং বর্তমানে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি ট্রাম্পের রাশিয়াকে ‘তুষ্ট করার’ নীতিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করেছেন, যা যুদ্ধের শিকার দেশটির জন্য ক্ষতিকর।

২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প একাধিকবার ইউক্রেনকেই রাশিয়ার আগ্রাসনের জন্য দায়ী করেছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি -এর সঙ্গে তার সম্পর্কও টানাপোড়েনপূর্ণ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনপদত্যাগভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জুলি ডেভিসমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT