আন্তর্জাতিক

ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু

বাংলাদেশের ভোটাররা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটাররা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, নির্বাচন প্রক্রিয়া চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির ৬টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে ভোট হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, আজ (২৫ মে) শনিবার সকাল ৭টায় ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ভারতের ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি বিহারের ৮টি, হরিয়ানার ১০টি আসন, ঝাড়খণ্ডের ৪টি, ওড়িশার ৬টি, উত্তরপ্রদেশের ১৪টি, দিল্লির ৭টি, জম্মু ও কাশ্মীরের ১টি আসন রয়েছে।

এই দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেসের কানহাইয়া কুমার। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ তিওয়ারি। পশ্চিববঙ্গে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন দীপক অধিকারী দেব, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, সুজাতা মণ্ডল, সৌমিত্র খাঁ, জুন মালিয়া।

ষষ্ঠ দফায় মোট ভোটারসংখ্যা ১ কোটি ৪৫ লাখের বেশি। আগামী পয়লা জুন সপ্তম দফার ভোট শেষে আগামী ৪ জুন নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।

বিষয়:ভারত লোকসভা নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…