চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাউন্ডারি যত বড় হোক, পোলার্ড -রাসেলকে থামাতে যথেষ্ট নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

গত কয়েক বছর ধরে টি-টুয়েন্টি ক্রিকেটে রাজত্ব করে বেড়াচ্ছেন কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। মাসল পাওয়ার ব্যবহার করে ব্যাট হাতে যেকোনো প্রতিপক্ষকে রীতিমত নাস্তানাবুদ করতে সক্ষম ক্যারীবিয়ান অলরাউন্ডার যুগল। এমনকি ব্যাটে-বলে ঠিকমতো টাইমিং না করেও বড় ছক্কা হাঁকাতে পারেন এই দুই ব্যাটার। তাই কোনো বাউন্ডারিই তাদের থামাতে যথেষ্ট নয়, এমনটা বলছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও দ্য হান্ড্রেডের চলতি মৌসুমে খেলছেন ইয়ন মরগান। শুধু খেলছেন-ই না, ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন লন্ডন স্পিরিটের অধিনায়ক। লন্ডনের দলটিতেই খেলছেন কাইরন পোলার্ড। সোমবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল আন্দ্রে রাসেলের ম্যানচেস্টার অরিজিনালস। লিগপর্বের সে ম্যাচ শেষে ক্যারিবীয় দুই ব্যাটারের পাওয়ার হিটিংয়ের প্রসংশা করেছেন মরগান।

‘সবাই যখন মাঠের বড় অংশে বাউন্ডারি মারতে লড়াই করে, সেখানে আন্দ্রে রাসেল এবং কাইরন পোলার্ডের মতো ক্রিকেটারদের জন্য কোন দীর্ঘ বাউন্ডারি যথেষ্ট নয়, বিশেষ করে তারা যখন বড় শট খেলে তখন তো কথাই নেই।’

দ্য হানড্রেডের চলতি আসরে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলছেন রাসেল। তবে ব্যাট হাতে চলতি মৌসুমে এখনো কিছু করে দেখাতে পারেননি বিধ্বংসী এ ব্যাটার। আসরে নিজের প্রথম ম্যাচে অপরাজিত ২৯ রান করেছিলেন রাসেল। এরপরের ম্যাচে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

রাসেল ফর্মে না থাকলেও ওয়েন্ট ইন্ডিয়ান সতীর্থ পোলার্ড অবশ্য বেশ ছন্দে আছেন। আসরে নিজের দ্বিতীয় ম্যাচে ১১ বলে ৩৪ রান করে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন তিনি। এই ম্যাচ দিয়ে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোলার্ডমরগানরাসেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT