প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে রাজনৈতিক দেউলিয়া যারা, তারা আর কিছু বুদ্ধিজীবী অনবরত গিবত গাচ্ছে। অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতের কাজ করছে। তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত।
মঙ্গলবার ৩০ এপ্রিল সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন: পদ্মা সেতুতে ইতোমধ্যেই ১৫০০ কোটি টাকা টোল উঠেছে। বাংলাদেশ যে পারে এটাই তার প্রমাণ। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই যে উন্নয়নশীল দেশ হিসেবে অগ্রযাত্রাটা আমরা করতে পারবো। একটা দল যাদের কোন মাথামুন্ডু নেই। যাদের জন্মই সামরিক আমলে তারা আবার ভোট নিয়ে প্রশ্ন তোলে।
মানুষ আওয়ামী লীগের ওপর আস্থা রেখেছে। জনগণের আস্থা বিশ্বাস একমাত্র শক্তি বলে এ সময় মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন: সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে আছে, পিছিয়ে আছি কোথায় আমরা? আমেরিকায় যেভাবে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নির্যাতন করলো, তারা এখন মানবাধিকার নিয়ে কথা বলে! নির্যাতন করে তারা মানবাধিকারের কথা বলে। আমি এসবের জবাব চাই।
চলমান তাপপ্রবাহ প্রসঙ্গে তিনি বলেন: যে গরম পড়েছে সকলেই সাবধানে থাকবেন। জীবন জীবিকা চলবে তাও সাবধানে থাকতে হবে। পহেলা আষাঢ় থেকে বৃক্ষরোপন শুরু করবো।










