যুক্তরাজ্যের পরবর্তী নির্বাচনে প্রার্থী হচ্ছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার। তিনি জর্জ গ্যালোওয়েসের ওয়ার্কার্স পার্টির প্রার্থী হয়ে লড়বেন। নির্বাচনী এলাকা হবে এলিং সাউথ হল, যেখানকার এক তৃতীয়াংশ মানুষ এশিয়ান।
লুটনে জন্ম নেয়া ৪২ বর্ষী পানেসার ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্ট খেলেছেন। ৩৪.৭১ গড়ে ১৬৭ উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার। ২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়, যিনি থ্রি লায়ন্সদের প্রথম শিখ খেলোয়াড় ছিলেন। ভারতের বিপক্ষে নাগপুরে তার অভিষেক হয়েছিল।
ইংলিশ সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে পানেসার জানিয়েছেন, ‘এদেশের শ্রমিকদের হয়ে কাজ করতে চাই। রাজনীতিতে আমার উচ্চাশা হল, একদিন দেশের প্রধানমন্ত্রী হবো এবং ব্রিটেনকে আরও নিরাপদ ও শক্তিশালী জাতিতে পরিণত করব। তার আগে প্রথম কাজ হল এলিং সাউথ হলের প্রতিনিধিত্ব করা।’
ওয়ার্কার্স পার্টির গ্যালোওয়েস পানেসারকে নিয়ে বলেছেন, ‘মন্টি, অবশ্যই বাঁহাতি বিখ্যাত একজন স্পিনার ছিলেন। সুতরাং আমরা তার সাথে আছি।’







