চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্দমার পানিতে মিলল পোলিও ভাইরাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২২
আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা নর্দমার পানিতে পোলিও ভাইরাস শনাক্ত করেছেন।

নিউইয়র্ক নগরীর উত্তরের রকল্যান্ড কাউন্টিতে এক পোলিও রোগী শনাক্তের কয়েক সপ্তাহ পর নর্দমায় এই ভাইরাসের সন্ধান মিলল। অন্যদিকে লন্ডনের আটটি বড় এলাকায় নর্দমার পানিতে পোলিও ভাইরাস শনাক্ত করা হয়েছে।

ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দু’ দেশেরই সংশ্লিষ্টরা যারা টিকা নেননি তাদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।

নিউইয়র্কের উত্তরের রকল্যান্ড কাউন্টি রাজ্যের স্বাস্থ্য বিভাগ বলেছে, “পোলিও ভাইরাস রোগীর প্যারালাইসিস এমনকী মৃত্যুও ডেকে আনতে পারে। তাই আমরা নিউইয়র্কবাসীদের টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

রাজ্যের স্বাস্থ্য বিষয়ক কমিশনার ড. মেরি বাসেট বলেছেন, “নর্দমার পানিতে পোলিও ভাইরাস পাওয়াটা বিস্ময়কর নয়, তবে উদ্বেগজনক। শিশু এবং বড়দের সবাইকে সুরক্ষিত রাখার উপায় হল কার্যকরভাবে ভ্যাকসিনেশন।”

গত ২১ জুলাইয়ে নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে একজন পোলিও আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পায়। যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বছরের মধ্যে সেটিই ছিল প্রথম পোলিও রোগী।

Reneta

লন্ডনের নর্দমার পানিতেই এই ভাইরাসের খোঁজ মিলেছে বলে জানিয়েছে ইউকে হেলথ সিকিউরিটি সার্ভিস (ইউকেএইচএসএ)। সেই সঙ্গে ৯ বছরের কম বয়সী শিশুদের টিকা দেয়ার উপর জোর দিয়েছে ইউকেএইচএসএ।

লন্ডন প্রশাসন সূত্রে জানা গেছে যে শহরের বেশ কয়েকটি অংশে নর্দমার জলে পোলিও ভাইরাস জীবাণুর সন্ধান মিলেছে। এরপরেই ১ থেকে ৯ বছর বয়সী শিশুদের পোলিও ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য বুস্টার ডোজের পরামর্শ দিয়েছে ইউকে হেলথ সিকিউরিটি সার্ভিস (ইউকেএইচএসএ)। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি বলে আশ্বস্ত করেছে ইউকেএইচএসএ।

এক বিবৃতিতে ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি বলেছে, লন্ডনের আটটি বড় এলাকায় নর্দমার পানিতে পোলিও ভাইরাস সনাক্ত করা হয়েছে। ভাইরাসের নমুনাগুলির পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানায়। যদিও সংক্রামিতদের এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে ইউকে হেলথ সিকিউরিটি সার্ভিস। সংক্রমণ যাতে না ছড়ায়, তারজন্যই পোলিও ভ্যাকসিনেশনের ওপর জোর দেয়ার কথা বলা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এখনই টিকা দেওয়া শুরু হলে সংক্রমণ কমানো সম্ভব হবে বলে জানিয়েছে ইউকেএইচএসএ। সেই সঙ্গে লন্ডন শহরের আরও ২৫টি নর্দমার পানির ওপর নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

ইউকে হেলথ সিকিউরিটি সার্ভিস আরও জানিয়েছে যে আমেরিকা এবং ইসরাইলে পোলিও জীবাণুর সন্ধান মিলেছে। তার সঙ্গে লন্ডনের পাওয়া জীবাণুর কোনও মিল আছে কিনা, তারও অনুসন্ধান চলছে বলে জানানো হয়। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ২০০ জন পোলিও আক্রান্তের মধ্যে মাত্র ১ জন প্যারালাইসিস লক্ষণ দেখা দেয়। অধিকাংশ আক্রান্তের কোনও উপসর্গ থাকে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে লন্ডনে ছড়িয়ে পড়া পোলিও ভাইরাসের সঙ্গে আমেরিকা ও ইসরাইলের ভাইরাসের মিল রয়েছে বলে দাবি করেছেন লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পোলিও বিশেষজ্ঞ ক্যাথলিন ও’রিলি।

লন্ডনে প্রাপ্ত ভাইরাসটির সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন ওই বিশেষজ্ঞ।

পোলিও ভাইরাসের আক্রান্তের প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, ক্লান্তি, মাথাব্যথা, বমি এবং পেশি শক্ত হয়ে যাওয়া। এই রোগে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ১০ শতাংশ পর্যন্ত মৃত্যু হতে পারে। এটি এমন একটি রোগ যে বেশিরভাগ ক্ষেত্রে ৫ বছরের কম বয়সী শিশুদের পোলিও রোগের শিকার হতে দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মা সেতু দেশের অর্থনৈতিক-কারিগরি সক্ষমতার প্রমাণ: স্পিকার

পরবর্তী

লাগামহীন দুর্নীতির কারণেই মানুষের ভোগান্তি: মির্জা ফখরুল

পরবর্তী
ফখরুল

লাগামহীন দুর্নীতির কারণেই মানুষের ভোগান্তি: মির্জা ফখরুল

সিনেমা মুক্তির হিড়িক, অক্টোবরে আসছে ‘ব্ল্যাক ওয়ার’

সর্বশেষ

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT