চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশকে কুপিয়ে হত্যা: সিসিটিভিতে খুনি শনাক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, নেত্রকোনা
A A

জাহিদ হাসান: নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করা হয়েছে এবং এই ঘটনায় নিহত পুলিশের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

গতকাল (১০ জানুয়ারি) শুক্রবার নেত্রকোনার দুর্গাপুর থানায় নিহত ৪৮ বছর বয়সী পুলিশের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলাটি করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলে এ ঘটনা ঘটে বলে জানান দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া। পারিবারিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কবজির নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসআইকে কুপিয়ে হত্যাসিসিটিভি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে পুকুরে ভাসমান অবস্থায় পরিবহন শ্রমিকের মরদেহ

মে ৮, ২০২৬

হরমুজ উত্তেজনায় আবার বাড়ল তেলের দাম

মে ৮, ২০২৬

উৎপাদন শুরু করেছে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি

মে ৮, ২০২৬

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি তেহরানের

মে ৮, ২০২৬
ফাইল ছবি

থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা ও আগাম পরীক্ষা জরুরি: প্রধানমন্ত্রী

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT