চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, তারপরে যা ঘটল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৬
বাংলাদেশ
A A

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে রহস্যময় পরিত্যক্ত বস্তা ও বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এ ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে এই খবর ছড়িয়ে পড়ার পর জনমনে আতঙ্ক দেখা দিলে পুলিশ ও বিশেষায়িত বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সঅ্যারেস্ট ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থল বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিরপুর-১০ স্টেশনে বোমা রাখা হয়েছে—এমন সন্দেহের পাশাপাশি একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখা যায়। ব্যস্ততম এই দুই স্টেশনে রহস্যময় বস্তুর উপস্থিতিতে যাত্রী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচেও একটি ‘ছাতা বোমা’র সন্ধান পাওয়া গিয়েছিল। সে সময় বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করতে সক্ষম হলেও একজন পথচারী আহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মিরপুর ও ফার্মগেট স্টেশনে এমন আতঙ্কে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সিটিটিসির বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে এটি আসলে কী। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মেট্রো স্টেশনের নিয়মিত কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটবোমা সদৃশবোম্ব ডিসপোজাল ইউনিটমিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT