চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০২৬
- টপ লিড নিউজ, অপরাধ
A A

রাজধানীর ব্যস্ততম মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার রাতে মতিঝিল থানা পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় অন্তত দুটি বোমা সদৃশ বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। আরও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, সন্ধ্যার পর কে বা কারা স্টেশনের নিচে একটি ছাতা ফেলে রেখে যায়। পরে সেটি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো বোমা নাকি ককটেল—তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, নিষ্ক্রিয় করা দুটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে এবং সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ছাতা পড়ে থাকতে দেখি। ছাতার ভেতরে বোমা সদৃশ বস্তু ছিল। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।”

তিনি আরও বলেন, “কে বা কারা ছাতাটি সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

Reneta

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। সিটিটিসি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) নিয়াজ মেহেদী বলেন, উদ্ধার করা বোমাটি আইএডি প্রকৃতির। পরে সেটি সেখান থেকে সরিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। ছাতার ভেতরে কে বা কারা বোমা রেখেছে, তাদের শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়ে দূরে চলে যান।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং উদ্ধার হওয়া বস্তুগুলোর প্রকৃতি নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটছাতাবোমা সদৃশ বস্তু উদ্ধারমতিঝিল মেট্রোরেল স্টেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিদিনের টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?

জুলাই ২৬, ২০২৬

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT