জনপদ

দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় এএসআইসহ নিহত ৩

দিনাজপুরে দুর্ঘটনায় নিহত ৩ এর মৃতদেহের পাশে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে একটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ এর মৃতদেহের পাশে মানুষজন জড়ো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনাজপুরে একই দিনে পৃথক দুর্ঘটনায় পুলিশের এক এএসআইসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরেক পুলিশ কর্মকর্তাসহ ৬ জন।

বৃহস্পতিবার ৯ মে বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর-দশমাইল মহা সড়কে নশিপুর স্কুল এন্ড কলেজ এর সামনে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশের এএসআই মো. মমতাজ আলী নিহত হন। এ সময় আহত হয়েছেন এএসআই মো. আব্দুল জলিল। তাকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ঘটনা নিশ্চিত করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জিন্নাহ আল-মামুন জানান, মোটরসাইকেলযোগে তারা দশমাইলের দিকে যাচ্ছিলেন। বিপরীতমুখি একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক নিয়ে পালিয়ে গেছে চালক।

নিহত মমতাজ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীর দোগাছি গ্রামের বাসিন্দা।

একই দিনে সকাল ৮টার দিকে ফুলবাড়ী-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বারোকোনা নামক স্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় পার্বতীপুর উপজেলার হরিরামপুর আবাসনের বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে সামসুল হক (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

এছাড়াও বেলা পৌনে ১টার দিকে ফুলবাড়ী পৌরসভা ৬ নং ওয়ার্ডে স্বজনপুকুর গ্রামের রেললাইনে উপর পার্ব্বতীপুরগামী তিতুমীর এসপ্রেসে ট্রেনে কাটা পড়ে মারা যান নবাবগঞ্জ উপজেলার শালঘড়িয়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে অবসর প্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলাম (৭০)।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…