চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদন্তে উঠে এলো অভিনেত্রী হুমায়রার নিঃসঙ্গ শেষ দিনগুলোর চিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৫
বিনোদন
A A
অভিনেত্রী হুমায়রার নিঃসঙ্গ শেষ দিনগুলোর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগর আলীকে ঘিরে সাম্প্রতিক তদন্তে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে পুলিশ। এরমধ্যে অভিনেত্রীর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও প্রকাশ করেছে তদন্তকারী পুলিশ। জানা যায়, হুমায়রার একাউন্টে ৪ লাখ রুপি ছিল এবং এটিএম লেনদেন থেকে পুলিশের ধারণা, তিনি আর্থিক সঙ্কটে ছিলেন না।

একজন জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান,“হুমায়রা আর্থিকভাবে স্বচ্ছল থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে মনে হচ্ছে।”

তার ফ্ল্যাট থেকে দুটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটিতে জন্মতারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানায় পুলিশ। তাদের ধারণা, বয়স কম দেখানোর চাপ থেকেই হয়তো হুমায়রা এমনটা করেছিলেন— যেমনটা শোবিজে প্রায়ই হয়ে থাকে।

Banglabid

তদন্তকারীরা জানিয়েছেন, গত বছরের ৭ অক্টোবর হুমায়রা অন্তত ১৪ জনকে ফোন করার চেষ্টা করেছিলেন, যার মধ্যে একজন জনপ্রিয় পরিচালকও আছেন—বর্তমানে তিনি ইসলামাবাদে অবস্থান করছেন। কিন্তু কেউই সাড়া দেননি।

তদন্তে জানা গেছে, তার ফোন, ডায়েরি ও একটি ক্ষতিগ্রস্ত ট্যাবলেট এখন প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার মোবাইলে মোট ২,২১৫টি কন্টাক্ট থাকলেও কেউই তার শেষ মুহূর্তে পাশে ছিলেন না।

পুলিশের প্রাথমিক ধারণা, তিনি হয়তো কাপড় ধোয়ার সময় পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হন। বাথরুমে ডিটারজেন্টে ভেজা পোশাক পচে গিয়েছিল। রান্নাঘর ছিল একেবারে খালি— যা তার মৃত্যুর আগের মানসিক ও শারীরিক অবস্থার প্রশ্ন তোলে।

Reneta

আরেকটি বড় প্রশ্ন উঠেছে— তার মরদেহ থেকে বের হওয়া দুর্গন্ধ এতদিন কেন কেউ রিপোর্ট করেনি? নিচতলার বাসিন্দারা অবশ্য বলেছেন, গত নভেম্বরে তারা গন্ধ টের পেয়েছিলেন, কিন্তু ভবনের দারোয়ান তা এড়িয়ে গিয়েছিল।

এদিকে হুমায়রার ভাই নাভিদ আসগর মৃত্যুকে দুর্ঘটনা বলে মানতে নারাজ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার বোন দুর্ঘটনায় মারা যায়নি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ আমাকে জানিয়েছে, ফ্ল্যাটের দরজা ভাঙার পর দেখা যায় পেছনের দরজা ও ছাদের জানালাও খোলা ছিল। এ কারণেই দুর্গন্ধ ছড়ায়নি। আমরা ৯০ ভাগ নিশ্চিত— এটি একটি হত্যাকাণ্ড।”

তিনি আরও বলেন, “আমি একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত চাই। বাড়িওয়ালার কললিস্ট ও অন্যান্য তথ্য সংগ্রহ করতে হবে। তার করাচিতে অবস্থানের সময়কাল এবং লাহোরের সঙ্গে কোনো যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা উচিত।”

নাভিদ হুমায়রার ভ্রমণ-ইতিহাস নিয়েও বিস্তারিত তদন্তের দাবি জানান। “সে একা ভ্রমণ করত না কি কারও সঙ্গে, সেটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।”

তিনি মিডিয়া ও সহকর্মীদের নিরবতা নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “তার সাম্প্রতিক প্রজেক্টগুলোর অভিনেতা-অভিনেত্রীরা ঠিকভাবে সহযোগিতা করছেন না। বুঝতে পারছি না তারা কেন চুপ করে আছেন। যদি তারা নির্দোষ হয়, তাহলে সামনে এসে সত্য প্রকাশে সহায়তা করা উচিত।”

৮ জুলাই করাচির ডিফেন্স এলাকায় তার ভাড়া বাসা থেকে অভিনেত্রী হুমায়রা আসগরের নয় মাস পুরনো পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই ফ্ল্যাটে একা থাকতেন। –দ্য কারেন্ট.পিকে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবারপাকিস্তানি অভিনেত্রীমঞ্চসিনেমাহুমায়রাহুমায়রা আসগর
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT