চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৪
রাজনীতি
A A

আটকের কিছু সময় পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তরা বলছেন কালো পতাকা মিছিল থেকে নিরাপত্তার জন্যই ড. মঈন খানকে  সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছিল।

মঙ্গলবার ৩০ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে উত্তরায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় বলে অভিযোগ তোলা হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে তাকে আবার ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, কিছুক্ষণ আগে মঈন খানের সঙ্গে কথা রয়েছে। তিনি বলেছেন, তাকে থানা থেকে ছেড়ে দিয়েছে।

এর আগে তিনি মঈন খানকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন বলেন, মঈন খানকে পুলিশ ছেড়ে দিয়েছে। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তার নিরাপত্তার জন্যই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন তিনি বাসায় চলে যাচ্ছেন।

এরআগে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরে (জোন-২) কালো পতাকা মিছিল বের করে বিএনপি।

Reneta

মঙ্গলবার ৩০ জানুয়ারি বিকেলে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই সংসদকে ডামি নির্বাচনের অবৈধ সংসদ দাবি করে অধিবেশন শুরুর দিন ‘কালো পতাকা’ মিছিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

শনিবার ২৭ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কর্মসূচি ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কালো পতাকা মিছিলড.মঈন খানপুলিশবিএনপির স্থায়ী কমিটির সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

মুনাফা লুটতে একটি চক্র জ্বালানি সংকট সৃষ্টি করছে: মির্জা ফখরুল

এপ্রিল ২৪, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩

এপ্রিল ২৪, ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ: নিউইয়র্ক টাইমস

এপ্রিল ২৪, ২০২৬
রানা প্লাজা ট্র‍্যাজেডি: বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানামুখী কর্মসূচি পালন

রানা প্লাজা ট্র‍্যাজেডি: বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানামুখী কর্মসূচি পালন

এপ্রিল ২৪, ২০২৬

ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন থাকলেও তেল সংগ্রহে ভোগান্তি কমেছে

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT