চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গী আস্তানা সন্দেহে নেত্রকোনায় পুলিশের অভিযান

জাহিদ হাসান শাকিলজাহিদ হাসান শাকিল
৯:৪১ অপরাহ্ণ ০৮, জুন ২০২৪
- সেমি লিড, অপরাধ, জনপদ, নেত্রকোনা
A A

নেত্রকোনা সদর উপজেলার একটি বাড়িতে জঙ্গী আস্তানা সন্দেহে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং একটি ডামি একে-৪৭ বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বাড়িটি এখনও ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৮ জুন) দুপুরে প্রথমবার সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের ওই বাড়িটিতে অভিযান পরিচালনা করে পুলিশ।

জানা যায়, শুক্রবার রাতেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম আজ শনিবার দুপুরে প্রাথমিক তল্লাশি চালায় ওই বাড়িটিতে। সেখান থেকে একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং একটি ডামি একে ৪৭টি বন্দুক উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, বাড়ির ভেতরে বোমা থাকতে পারে, এমন ধারণায় ময়মনসিংহ থেকে শনিবার বিকেল ৫টায় বোমা ডিস্পোজাল টিম আসে। তারা বাড়ির ভিতরে ঢুকে আরও অনুসন্ধান চালিয়েছে। বোমা বিস্ফোরণে ধারণা থাকায় আরও অনুসন্ধানের জন্য আজ রাতেই ঢাকা থেকে বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ টিম আসবে।

তিনি আরও জানান, বাড়ির মালিক হচ্ছেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ড. আব্দুল মান্নান। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। তবে তিনি গাজীপুরে থাকেন।

বাড়ির মালিক বলেন, দুই বছর আগে আরিফ নামের এক ব্যাক্তিকে ভাড়া দেয়া হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি।

Reneta

স্থানীয় লোকজন বলেন, পুলিশ আসার খবর টের পেয়ে জঙ্গীরা হয়তো পালিয়ে গিয়ে থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গী আস্তানানেত্রকোনাপুলিশের অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তহবিল নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে তৃণমূল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন

জুন ১৮, ২০২৬

ফিফার কাছে যে বিভ্রাট মেটাতে আবেদন ইংল্যান্ড কোচের

জুন ১৮, ২০২৬

মেক্সিকোতে সাউথ কোরিয়ার অনুশীলনে ‘ড্রোন নজরদারি’ বিতর্ক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT