চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে মধ্যরাতে বাড়িতে পুলিশ, আতঙ্কে আসামির মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ
A A
নির্বাচিত ব্যক্তি একটি কালো পটভূমিতে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি প্রবাসী নুর হোসেন বাবু। ছবি: প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে পারিবারিক ঘটনায় করা এক মামলার আসামি সৌদি প্রবাসী নুর হোসেন বাবুকে (৫৪) পুলিশ গ্রেপ্তার করতে গেলে আতঙ্কিত হয়ে তার মৃত্যু হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নুর হোসেন বাবু উত্তর শ্রীপুর এলাকার মৃত মীর হোসেনের ছেলে। পরিবারে তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

Banglabid

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে স্থানীয় শহীদ নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় তাদের প্রতিবেশী নুর হোসেন বাবুকে ২ নম্বর আসামি করা হয়। রোববার রাত দেড়টার দিকে ফুলগাজী থানা পুলিশের সদস্যরা বাবুকে গ্রেপ্তারে তার বাড়িতে যান। এ সময় তিনি আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক সেখান থেকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নূর হোসেনের বড় ছেলে নূর করিম রিমন অভিযোগ করে বলেন, প্রতিবেশীর দায়ের করা একটি মিথ্যা মামলায় বাবাকে আসামি করা হয়। পুলিশ গভীর রাতে তাকে গ্রেপ্তার করতে বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। বাবা ঘুম থেকে উঠে দরজার সামনে পুলিশ দেখে ভয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

এদিকে খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা তাকে হাসপাতালে দেখতে যান ও তার পরিবারের খোঁজ খবর নেন।

Reneta

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, রাতে তাকে হাসপাতালে আনা হয়েছিল। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামির মৃত্যুফেনীমধ্যরাতে বাড়িতে পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে উয়েফার বড় পদক্ষেপ, কী নির্দেশনা এলো

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT