চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিবিদ্ধ গোবিন্দর বয়ানে অসঙ্গতি, সন্তুষ্ট নয় পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি অভিনেতা শাকিব খান স্টুডিওতে পোজ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (২ অক্টোবর) নিজের বাড়িতে নিজের হাতেই গুলিবিদ্ধ হন গোবিন্দ। শোনা যাচ্ছে, তারই হাত থেকে বন্দুক পড়ে গিয়ে পায়ে গুলি লাগে। ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাইয়ের জুহু থানার পুলিশ। তবে তদন্তে নেমে অভিনেতার বয়ানে নাকি অসঙ্গতি পেয়েছেন তারা।

গোবিন্দর ম্যানেজার এএনআইকে জানিয়েছিলেন, ‘কলকাতা যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় গোবিন্দ তার লাইসেন্স করা রিভলভারটি আলমারিতে রাখতে গিয়েছিলেন। এসময় হাত ফসকে সেটি পড়ে যায় এবং পায়ে গুলি লাগে।’

শুধু তাই নয় পুলিশের কাছে দেওয়া বয়ানে অভিনেতা জানান, বন্দুকটি পরিষ্কার করার জন্য হাতে নিয়েছিলেন। সেই সময় ‘আনলকড’ ছিল রিভলবারটি। প্রায় ২০ বছরের পুরনো ওই অস্ত্র। তখনই হাত ফসকে সেটি পড়ে যায় এবং পায়ে গুলি লাগে অভিনেতার। তবে অভিনেতার এই বয়ানে সন্তুষ্ট নয় পুলিশ। তার বয়ান আবারও রেকর্ড করা হতে পারে বলে জানা গেছে। সঙ্গে অভিনেতার মেয়ে টিনা আহুজাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Banglabid

এদিকে সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হয়েছে গোবিন্দর পা থেকে বের করা সেই গুলি। একাধিক সোশ্যাল হ্যান্ডেলে এদিন একটি রক্ত মাখা ৯ এমএম বুলেটের ছবি ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এটা নাকি সেই বুলেট যেটা অভিনেতার পা থেকে বের করা হয়েছে। এই বিষয়ে বলে রাখা ভালো ছবিটা তখনই ভাইরাল হয়েছে যখন চিকিৎসকদের তরফে জানানো হয়েছে অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল।

মঙ্গলবার সকালে গোবিন্দকে গুলিবিদ্ধ অবস্থায় ক্রিটি কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর পৌনে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে, গোবিন্দ ভালো আছেন এবং আঘাতটি গুরুত্বর নয়।

চিকিৎসক রমেশ আগারওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন বর্তমানে গোবিন্দার অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন। তবে অভিনেতার পায়ে ৮ থেকে ১০ টা মতো সেলাই পড়েছে।

Reneta

কবে হাসপাতাল থেকে ছাড়া হবে তাকে? এই প্রশ্নের জবাবে চিকিৎসক জানিয়েছেন, ‘আমার মনে হয় বড় জোর দুদিন। তার মধ্যেই ছেড়ে দেওয়া হবে।’ জানা গেছে, হাঁটুর থেকে ঠিক দুই ইঞ্চি নিচে গুলি লেগেছে অভিনেতার পায়ে। – নিউজ এইট্টিন 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়গুলিবিদ্ধ গোবিন্দগোবিন্দবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT