চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনার অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রায় পুলিশি বাধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে বামপন্থী ৮টি সংগঠন। এ সংগঠনগুলোকে রাজপথ থেকে প্রতিহতের ঘোষণা দিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর ও টিএসসির মধ্যবর্তী স্থানে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে ‘বিচার বিচার বিচার চাই, শাপলার বিচার চাই’; ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’; শ তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা’; ‘ল তে লাকী আক্তার তুই হাসিনা তুই হাসিনা’ শাহবাগীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও.. ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীর উসমান হাদী বলেন, আমরা জানতে চাই, আমাদের কেন আটকানো হলো? শহীদ মিনারে যদি শাহবাগের কসাই লাকী আক্তার তার সাঙ্গপাঙ্গদের নিয়ে থাকে, তাহলে আমাদেরও আটকে রাখা যাবে না। আমরা যাবোই সেখানে। আমরা তাদের ৫ মিনিট সময় দিচ্ছি। এর মধ্য যদি তারা সেখান থেকে লেজ গুটিয়ে পালায় আমরাও ঘরে ফিরে যাব।

তিনি আরও বলেন, শাহবাগ হলো ফ্যাসিবাদের আস্তানা। এই শাহবাগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আয়নাঘর তৈরি করেছে। তারা এ দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শত্রু। দেশের সার্বভৌমত্বের স্বার্থে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনকিলাব মঞ্চের পদযাত্রাপুলিশি বাধাশহীদ মিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: মির্জা ফখরুল

জুন ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

একটু আশ্রয় আর দুবেলা খাবারই এখন বিনোদ বিশ্বাসের শেষ চাওয়া

জুন ১৬, ২০২৬

স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন আদ্–দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫৭

জুন ১৬, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’: দর্শক চাহিদায় বাড়তি শো

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT