চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা চেকপোস্টের ইমিগ্রেশন রুমে পুলিশ সদস্য’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা চেকপোস্টে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গা চেকপোস্টে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে ইমিগ্রেশন বিভাগে কর্মরত পুলিশ কনস্টবল শামীম হোসেন (৩১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে শামীম হোসেনের সহকর্মীরা শয়নকক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা।

নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে।

সহকর্মীরা জানান, শামীম হোসেন যোগদানের পর থেকেই গত ৬ মাস ধরে নতুন ইমিগ্রেশন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আবাসিক হিসেবে থাকতেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী খোঁজ নিতে গিয়ে তারা শামীম হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বেলা ১০টায় তিনি ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত খোঁজ নিচ্ছেন।

বিষয়:চুয়াডাঙ্গা ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…