বাংলাদেশ

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

বাংলাদেশ পুলিশের আইজিপি ভাষণ দিচ্ছেন, প্যারেড গ্রাউন্ডে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের আইজিপি প্যারেড গ্রাউন্ডে ভাষণ দিচ্ছেন, পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিগত ১৭ বছর পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হলেও সেই ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে বলে দাবি করেছেন পুলিশের আইজি মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন মাঠে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।

আইজিপি আরও বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের কেউ মাদক সেবন কিংবা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকলে তাদের ছাড় দেয়া হবে না। এরই মধ্যে পুলিশের অনেক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিষয়:আইজিপি পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…