বাংলাদেশ

গতিশীল ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে উঠেছে আমাদের পুলিশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ কর্মকর্তাদের সম্মাননা প্রদান করছেন একজন নারী পুলিশ কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অত্যন্ত আধুনিক দক্ষ গতিশীল ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে উঠেছে আমাদের পুলিশ। আমরা চাই এই বাহিনী আরও স্মার্ট বাহিনী হিসেবে গড়ে উঠবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের প্রথম দিন সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালের ন্যায় ২০২৩ সালেও বিভিন্ন অগ্নি সন্ত্রাস করেছে বিরোধী দলীয় সংগঠনগুলো। পুলিশ যখন বাধা দিতে গেছে তখন নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ তার জীবন উৎসর্গ করেছে।

তিনি বলেন, আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে এসব পরিস্থিতি সামাল দিয়েছেন।

জাতীয় পরিষেবা নম্বর ৯৯৯ টেলিসেবার কারণে মানুষের মাঝে আস্থা তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সেবা করুন। পুলিশ বাহিনী জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে এবং করে চলবে। দক্ষতা, সততা এবং নিরপেক্ষতার মধ্য দিয়ে জনগণের সেবা করছে আমাদের এই বাহিনী।

গতিশীল ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে উঠেছে আমাদের পুলিশ: প্রধানমন্ত্রী

উল্লেখ্য, আজ মঙ্গলবার বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৪। ছয় দিনব্যাপী এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’।

বিষয়:পুলিশ সপ্তাহ ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…