চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ি শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
পাহাড়ি শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলের দৃশ্য, পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার চেয়ে সাধারণ ছাত্র-জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয়ে শিক্ষাভবনের সামনে গেলে এই ঘটনা ঘটে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, আমরা তাদের বলেছিলাম, এভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়া যাবে না। আপনাদের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যেতে পারেন। কিন্ত তারা রাজি না হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। তখন পুলিশ জলকামান নিক্ষেপ করে। এসময় পুলিশকে উদ্দেশ্য করে পাহাড়িরা ইট পাটকেল নিক্ষেপ করে।

Banglabid

এর আগে, রাজু ভাষ্কর্যের সামনে ব্রিফিং করে সচিবালয় ঘেরাওয়ের কথা জানায় বিক্ষোভকারীরা। এসময় গতকালের হামলার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে প্রায় দেড়শ জন মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে শিক্ষাভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশ একসময় জলকামান-টিয়ারশেল ব্যবহার করে এবং লাঠিপেটা করে। এসময় বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলকামানপুলিশসাউন্ড গ্রেনেড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জানুয়ারিতে নেই শৈত্যপ্রবাহ, মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে শীত

পরবর্তী

১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর

পরবর্তী
লুৎফুজ্জামান বাবর মুক্তি উপলক্ষে জনসমাগম ও শুভেচ্ছা জানানো. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর

বিএনপি সমাবেশের দৃশ্য, হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বদলীয় সভায় যাবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি: বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT