চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলের পুলিশের হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইসরায়েলের জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে থাকা বিশাল সংখ্যক প্রার্থনারত মুসল্লিদের উপর আক্রমণ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, এই ঘটনায় সাতজন আহত হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, আজ বুধবার ভোরে ইসরায়েলি পুলিশ দাঙ্গা প্রতিরোধ করার উদ্দেশ্যেজনিত কারণ দেখিয়ে আল-আকসা মসজিদে অভিযান চালায়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছে, তবে কতজন আহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি তারা। ইসরায়েলি বাহিনী তাদের চিকিৎসকদের আল-আকসায় যেতে বাধা প্রদান করছে।

মসজিদে থাকা একজন বয়স্ক মহিলা কান্না জড়িত কণ্ঠে বলেন, “আমি একটি চেয়ারে বসে তিলাওয়াত করছিলাম। মসজিদের বাইরে বসে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কারণ তারা স্টান গ্রেনেড নিক্ষেপ করছিল যার মধ্যে একটি আমার বুকে আঘাত করে।”

ইসরায়েলি পুলিশ তাদের এক বিবৃতিতে জানায়, মুখোশধারী আন্দোলনকারীরা আতশবাজি, লাঠি এবং পাথর নিয়ে মসজিদে লুকিয়ে ছিল। ফলে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করতে বাধ্য হয় পুলিশ। তারা জানায়, “পুলিশ মসজিদে প্রবেশ করলে তাদের দিকে পাথর ও আতশবাজি ছুড়তে শুরু করে আন্দোলনকারীদের একটি বড় দল।” এই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, “আমরা পবিত্র ধর্মীয় স্থানগুলিতে সীমারেখা অতিক্রম করার বিষয়ে দখলদারদের সতর্ক করছি।”

জেরুজালেমের খ্রিস্টান, ইহুদি এবং মুসলিমদের পবিত্র স্থান আল-আকসা প্রাঙ্গনে বহু আগে থেকেই নানা সময়ে নানা কারণে হামলা হয়ে আসছে। বিশ্বের বেশ কিছু রাষ্ট্র থেকে বভিন্ন সময় এধরনের হামলার প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা উপাসকদের ওপর ইসরায়েলের নিস্পৃহ হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আকসাআল-আকসা মসজিদইসরায়েলজেরুজালেম
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT