কর্পোরেট নিউজ

পোলারের নতুন পেস্তা গ্লেজ আইসক্রিম বাজারে

পোলারের নতুন পেস্তা গ্লেজ আইসক্রিম বাজারে

আইসক্রিমপ্রেমীদের স্বাদে নতুনত্ব আনতে বাজারে এসেছে পোলারের নতুন ‘পেস্তা গ্লেজ আইসক্রিম’। ফাইনেস্ট পেস্তার প্রিমিয়াম স্বাদে তৈরি এই আইসক্রিমে রয়েছে ক্রিমি পেস্তা, রোস্টেড পেস্তা ডাইস ও চকোলেট চিপসের সমন্বয়।

কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই আইসক্রিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, ‘বর্তমান বাজারে আসল পেস্তার স্বাদের আইসক্রিমের অভাব পূরণের লক্ষ্যে আমরা বাজারে আনছি অথেনটিক পেস্তার স্বাদের পেস্তা গ্লেজ আইসক্রিম।’

তিনি বলেন, নতুন এই আইসক্রিমের মাধ্যমে ভোক্তারা পেস্তার আসল স্বাদের অভিজ্ঞতা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট সেঁজুতি সালেক সেতু, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি অ্যান্ড প্রজেক্ট মোহাম্মদ মাইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোলারের নতুন পেস্তা গ্লেজ আইসক্রিমের প্রতিটি স্কুপে রয়েছে অথেনটিক পেস্তা, ক্রিমি স্বাদ এবং রোস্টেড পেস্তার মিশ্রণ। ১ লিটারের টাবে পাওয়া যাবে নতুন এই আইসক্রিম।

বিষয়:আইসক্রিম বাজারে কক্সবাজার পোলারের নতুন পেস্তা গ্লেজ আইসক্রিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…