কিশোরগঞ্জ

‘বিষাক্ত মদে প্রাণ গেল’ আওয়ামী লীগের ২ নেতাসহ ৪ জনের

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছবি, আধুনিক ও পরিষ্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন, যেখানে রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘মদের বিষক্রিয়ায়’ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইয়াছির মিয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, সকালে চিকিৎসাধীন অবস্থায় সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭), জহির রায়হান (৫৮) এবং ভাটি দোয়ারিয়া এলাকার বাসিন্দা ডাক্তার গোবিন্দ বিশ্বাসের (৪৫) মৃত্যু হয়।

এর আগে রবিবার রাতে উপজেলার একরামপুর গ্রামের বাসিন্দা শাজাহান মিয়া (৫২) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রয়েছেন পৌর প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব। এছাড়াও আরও ১০ জন অসুস্থ রয়েছেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, তাদের মেডিকেল রিপোর্ট দেখে মৃত্যুর কারণ বলা যাবে।

বিষয়:বিষাক্ত মদ মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…