বাংলাদেশ

পাবনায় বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কবি মাকিদ হায়দার

বয়সী কবি মাকিদ হায়দারের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য কবি মাকিদ হায়দার এর ছবি, যিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত সত্তর দশকের অন্যতম কবি মাকিদ হায়দারকে পাবনা সদর কবরস্তানে দাফন করা হয়েছে।

আজ ১১ জুলাই বৃহস্পতিবার সকালে পাবনা সদর গোরস্থানে তৃতীয় ও শেষ দফা জানাজার নামাজ শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে তার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন পাবনার কবি ও সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার সকালে উত্তরার নিজ বাসায় মৃত্যুবরণ করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দার। ঢাকায় তার বাসভবনের সামনে প্রথম জানাজার নামাজ শেষে বাংলা একাডেমী চত্বরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে বাংলা একাডেমি।

এরপর দ্বিতীয় জানাজার নামাজ শেষে কবির মরদেহ পাবনায় তার গ্রামের বাড়ি দোহারপাড়ায় নেওয়া হয়। পাবনার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে কবি মাকিদ হায়দারের প্রতি সবস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…