ফুটবল

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কোচ আর্জেন্টিনার পচেত্তিনো

আর্জেন্টিনার পচেত্তিনো নতুন কোচ হিসেবে নিযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ফুটবল দলের নতুন কোচ পচেত্তিনো মাঠে নির্দেশনা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ছেলেদের জাতীয় দলে নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মারিসিও পচেত্তিনো। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সকার ফেডারেশন আর্জেন্টিনার সাবেক এ খেলোয়াড়ের নিয়োগের ঘোষণা দেয়। শুক্রবার নিউইয়র্কে তাকে নতুন দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। 

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ৫২ বর্ষী পচেত্তিনোকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এ বিশ্বকাপের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা ও মেক্সিকো। দলটির আগের কোচ গ্রেগ বারহাল্টারকে বরখাস্ত করে তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

পচেত্তিনো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ইউএস সকারে যোগদানের সিদ্ধান্ত আমার জন্য শুধু ফুটবল নয়; এটি এ দল এবং দেশটিতেও আমার যাত্রা শুরু। এখানে সত্যিকারের ঐতিহাসিক কিছু অর্জন করার শক্তি, আবেগ এবং ক্ষুধা — এগুলোই আমাকে অনুপ্রাণিত করেছে।’

ইউএসএসএফ স্পোর্টিং ডিরেক্টর ম্যাট ক্রোকার বলেছেন, ‘মাউরিসিও পচেত্তিনো একজন ধারাবাহিক বিজয়ী, যিনি খেলোয়াড়দের বিকাশের জন্য গভীর আবেগ এবং সমন্বিত ও প্রতিযোগীতামূলক দল গঠনের জন্য প্রমাণিত। তার ক্যারিয়ারের রেকর্ডই সেটা বলছে, এবং আমি নিশ্চিত সে আমাদের দলের জন্য সঠিক পছন্দ।’

‘আমরা পচেত্তিনোকে পেয়ে রোমাঞ্চিত এবং বিশ্ব মঞ্চে সাফল্য অর্জনের জন্য এই যাত্রার সঠিক শুরু হয়েছে।

এরআগে মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ ছিলেন গ্রেগ বারহাল্টার। তবে স্বদেশে আয়োজিত কোপা আমেরিকা ২০২৪ আসরে দলটি বাজে পারফর্ম করায় বারহাল্টারকে বহিষ্কার করে ইউএস ফুটবল ফেডারেশন। তার পরিবর্তে পচেত্তিনোর নাম আগে ঘোষণা করেছিল সেদেশের সকার ফেডারেশন।

বিষয়:আর্জেন্টিনা ইউএসএ কানাডা পচেত্তিনো বারহাল্টার মেক্সিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…