চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেলের সাক্ষাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০২৩
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারির সাক্ষাত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সফররত জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

রবিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করেন তিনি।

সাক্ষাতে এসডিজি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা, কোভিড-১৯ এর প্রভাব এবং বৈশ্বিক অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

সাক্ষাত শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিশ্বে খাদ্য সংকটের মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করছে। সরকার সংকট নিরসনে সব পতিত জমি চাষের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী এমনকি ছাদেও খাদ্য ও সবজি চাষের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কৃষি খাতে গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তারা ইতোমধ্যে লবণাক্ত ও বন্যা-সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছেন এবং সেগুলো আরও উন্নত করার জন্য কাজ করছেন।

রোহিঙ্গা ইস্যু সম্পর্কে তিনি বলেন, তারা মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে। কিন্তু, তারা আমাদের জন্য একটি বড় বোঝা হয়ে উঠেছে। এটি সামাজিক সমস্যা তৈরি করেছ।

আমিনা জে মোহাম্মদ বলেন, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ৫২টি দেশ এখন সংকটের দ্বারপ্রান্তে। আমাদের একসঙ্গে সংকট মোকাবেলা করতে হবে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ।

তিনি বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন।

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিহত কিশোরের শেষকৃত্য সম্পন্ন, ষষ্ঠ দিনেও ফ্রান্সে বিক্ষোভ

পরবর্তী

সাগর তলদেশ দিয়ে জ্বালানি তেল খালাসের কার্যক্রম শুরু

পরবর্তী
সাগর তলদেশ দিয়ে জ্বালানি তেল খালাসের জন্য প্রস্তুত জাহাজ ও পাইপলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর তলদেশ দিয়ে জ্বালানি তেল খালাসের কার্যক্রম শুরু

লিভারপুলের ফুটবলার মোহাম্মদ সালাহ হাসিমুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলা চাচ্ছেন, ভার্ডিওলও চাচ্ছেন, চুক্তি খুব কাছে

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT