বাংলাদেশ

রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ছবি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

নারী পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষ একসাথে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারবেন বলেও জানান তিনি।

মীর শাহে আলম বলেন, সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে যারা ঈদের নামাজে অংশ নিতে চান তাদেরকে নির্দিষ্ট সময়ে ঈদগাহ ময়দানে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি জানান, আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরণের প্রস্ততি রাখা হচ্ছে।

এছাড়া দুই একটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা সুন্দর ও স্বস্তিদায়ক হয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।

বিষয়:ঈদের নামাজ প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…