লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় কিংসটন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় তারেক রহমানের পাশে ছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. এজেডএম জাহিদ হোসেন ও যুক্তরাজ্য বিএনপি নেতা কামাল উদ্দিন। বিএনপির বেশকিছু নেতাকর্মী সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন।
আগের দিন থেকেই জানা গিয়েছিল আবহাওয়া ভালো থাকলে তারেক রহমান এই খোলা মাঠে ঈদের নামাজে অংশ নিবেন। যদি আবহাওয়া খারাপ থাকতো তাহলে তিনি কিংস্টন মসজিদে ঈদের নামাজ আদায় করতেন।
ঈদের নামাজের পর তারেক রহমান কুশল ও কোলাকুলি করেন লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটি ব্যক্তিবর্গ ও বিএনপি নেতাদের সাথে।







