চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনেভা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ১৩, জুন ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনেভা পৌঁছানোর সময় স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দিনের সরকারি সফরে জেনেভা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার ১৩ জুন তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা) জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ১০টা ১৪ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম এ তথ্য জানান।

১৪-১৫ জুন সুইজারল্যান্ডে ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার প্রধামন্ত্রী সম্মেলনে বক্তব্য রাখবেন।

Banglabid

সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁ, পানামার সাবেক প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা, ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থীসহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের অতিথি বক্তব্য দেবেন।

সফরসূচি অনুযায়ী, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি বুধবার জেনেভায় হোটেল প্রেসিডেন্ট উইলসনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। পরে প্রধানমন্ত্রী সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন।

সাক্ষাতের পর বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী বুধবার বিকেলে ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটের’ প্লেনারি অধিবেশনে ভাষণ দেবেন। এ ছাড়া মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলার সাথেও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুইজারল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোথায় কি চক্রান্ত হচ্ছে তার খবর সরকারের কাছে আছে: ওবায়দুল কাদের

পরবর্তী

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ টাইটেলের স্পন্সর ওয়ালটন-আইস্ক্রীন

পরবর্তী
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন-আইস্ক্রীন সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ টাইটেলের স্পন্সর ওয়ালটন-আইস্ক্রীন

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের জন্য ক্রিকেট অনুশীলন করছে বাংলাদেশি ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট বুধবার

সর্বশেষ

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT