চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোতে হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। জি-২০ সম্মেলনে যোগদানের লক্ষ্যে বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা।

রোববার ১০ সেপ্টেম্বর বাসস জানায়, মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচের কাছে পাঠানো এক চিঠিতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

মরক্কোর প্রধানমন্ত্রীকে পাঠানো শোক বার্তায় শেখ হাসিনা বলেন, গত রাতে মরক্কোর এটলাস পর্বতমালায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ, সরকার এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি এই মর্মান্তিক ঘটনায় এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং সম্পত্তি ধ্বংসের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকের এই মুহূর্তে আমরা শোকাহত পরিবারের সদস্যদের এবং মরক্কোর জনগণের সাথে আছি। মহান আল্লাহ তাদের অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর শোকমরক্কোতে ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম আরও বাড়লো

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

জুন ১৮, ২০২৬

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

জুন ১৮, ২০২৬

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT