রাজনীতি

প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের দৃশ্যমান অর্জন নেই: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসন মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের কোনো দৃশ্যমান অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ করা ও তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে এই সফরে কোনো সমাধান আসেনি।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় সীমান্তে এক বাংলাদেশী নিহত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে।

বিষয়:প্রধানমন্ত্রী বিএনপি ভারত সফর মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…