বাংলাদেশ

ভারত সরকারের বিশেষ আমন্ত্রণে শুক্রবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মোদী একসঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের শীর্ষ ২০ দেশের অংশগ্রহণে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে বসছে জি-টুয়েন্টি সম্মেলন। ভারত সরকারের বিশেষ আমন্ত্রণে আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে যোগ দিচ্ছেন।

শুক্রবার সফরের প্রথম দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সরকার প্রধান। বৈঠকে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে বলে জানা যায়।

জি-২০’র সদস্য হিসেবে এবারই প্রথমবারের মতো শীর্ষ সম্মেলন আয়োজন করছে ভারত। সেই লক্ষ্যে এরই মধ্যে সাজানো হয়েছে রাজধানী নয়াদিল্লিকে। নানা রঙে রাঙানো হয়েছে সরকারি ভবন ও রাস্তাঘাট।

নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। পুলিশ ও আধা সামরিক বাহিনীর প্রায় এক লাখ ৩০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। সম্মেলনের আগের দিন থেকে দিল্লিজুড়ে থাকছে অঘোষিত কার্ফিউ।

বাংলাদেশ জি-২০’র সদস্য নয়, তবে জি-২০ সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব পাওয়ার পরই প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ভারত। সম্মেলনের আগের দিনই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দু’দেশের প্রধানমন্ত্রী। উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় আলোচনায় প্রাধান্য পাবে, যেটি দু’দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বিষয়:জি টুয়েন্টি সম্মেলন জি২০ প্রধানমন্ত্রীর দিল্লি সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…