বাংলাদেশ

থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ক সংবাদে গুরুত্বপুর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ছয় দিনের থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার ২ মে সংবাদ সম্মেলন করবেন।

মঙ্গলবার ৩০ এপ্রিল রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, সোমবার ২৯ এপ্রিল সকালে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে গত ২৪ এপ্রিল ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা।

বিষয়:প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…