আদালত

প্লট দুর্নীতির মামলা: জয় ও পুতুলের ৫ বছর কারাদণ্ড

বাংলাদেশের সংবাদ বিশ্লেষক ও সাংবাদিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মামলাটির শুনানি শেষে গত ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করে। এরপর আদালত রায় ঘোষণার দিন ঠিক করে আজ রায় দেন।

বিষয়:সজীব ওয়াজেদ জয় সায়মা ওয়াজেদ পুতুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…